শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মালিকের আশ্বাসে সড়ক ছেড়েছেন শ্রমিকেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন রাজধানীর মিরপুরের কালশিতে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা। পাশাপাশি তারা ঘোষণা দিয়েছেন, আগামী শনিবার (১২ জানুয়ারি) থেকে তারা কাজে যোগ দেবেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সহায়তায় পোশাক তৈরি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্স গ্রুপের মালিক মোশারফ হোসেন ও তার প্রতিনিধিদের সঙ্গে কথা হওয়ার পর শ্রমিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা প্রদীপ রায় বলেন, মালিক মোশারফ হোসেনের আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছে। শ্রমিকরা আজও সড়কে অবস্থান নেয়ার এক ঘণ্টা পর মালিক এসে শ্রমিকদের আশ্বাস দেন। মালিক বলেন, “আমি তোমাদের দাবি মেনে নিয়েছি। তোমরা কাজে ফিরে আসো। সরকার যে টাকা নির্ধারণ করে দিয়েছে, আমি তার চেয়ে এক টাকা হলেও বেশি দেবো। তারপরও তোমরা কাজে ফিরে যাও”।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স জানান, মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছেন, নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে পোশাক শ্রমিকরা তাদের মজুরি কাঠামোর অসামঞ্জস্যের অভিযোগ তুলে রাস্তায় আন্দোলন করছেন। রাজধানী ঢাকার মিরপুর, কালশি, উত্তরা, সাভার, আশুলিয়া; গাজীপুর ও নারায়ণগঞ্জের সড়কে অবস্থান নেন তারা। পুলিশের সঙ্গে কয়েকটি জায়গায় তাদের সংঘর্ষও হয়েছে। মঙ্গলবার মজুরি নিয়ে অসন্তোষ-বিক্ষোভের মধ্যে সুমন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ