শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পোশাক খাতে বেতন সমস্যা দূর হবে এক মাসেই: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদন পাওয়ার পর পোশাক খাতের শ্রমিকদের আর সমস্যা থাকবে না। আর এটা হতে এক মাস সময় লাগবে। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নূন্যতম মজুরি কাঠামো বাড়ানো ও বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীসহ বেশকিছু এলাকায় পোশাক খাতের শ্রমিকরা বিক্ষোভ-অবরোধ করছে।
আজও তা অব্যাহত আছে।উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামোর কারণে কোনও শ্রমিকের যদি বেতন কমে যায় তাহলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে।
নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের ৫ জন, মালিক পক্ষের ৫ জনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। এ কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনও সমস্যা থাকবে না।
-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ