শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে: নতুন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে নতুন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে তারা একথা জানান।

শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শিক্ষা ব্যবস্থার সংকটগুলো সবাইকে সঙ্গে নিয়ে সমাধান করা হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তার প্রথম কর্মদিবসে জানান, শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে কাজ করবেন তিনি।

শিক্ষাবিদরা বলছেন, লক্ষ্য অর্জনে শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে। কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে বেশি। শিক্ষার আলো যাতে সবস্তরে পৌছায়, সে ব্যবস্থা নিতে নতুন মন্ত্রীদের আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ