শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘দুই বছরের মধ্যে খাসজমিতে ৫০ হাজার গৃহহীনের ঘরের ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী দুই বছরের মধ্যে খাসজমিতে ৫০ হাজার গৃহহীনের ঘরের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

গতকাল সোমবার রাতে রাজধানী গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বিশ্ব মানবতার মা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি গ্রাম হবে শহর –এ শ্লোগানকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করবো। গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে আগামী দুই বছরের মধ্যে ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। দারিদ্র্য ও বেকারমুক্ত উন্নত বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতিকে বরদাশত করা হবে না। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশে পরিণত করা হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে চট্টগ্রামের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি এলাকাবাসী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সাথে দেশের দক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ