শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

শপথ নিলেন হুসেইন মুহম্মদ এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শপথ নিয়েচেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে এরশাদকে শপথ বাক্য পাঠ করান। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন এরশাদ।

অসুস্থ থাকায় তিনি আজ হুইল চেয়ারে বসেই সংসদে যান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৮৯ জন শপথ নিলেও এ দিন উপস্থিত ছিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এরমধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন।

নির্বাচনে রংপুর-৩ আসন থেকে অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়াম্যান এইচ এম এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬০ হাজার ২১৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের প্রতীকে রিটা রহমান পেয়েছেন ২৪ হাজার ২৩৭ ভোট।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ