বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

বিশ্ব ইজতেমা বাস্তবায়নে মশওয়ারা সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা-২০১৯ বাস্তবায়নে আগামীকাল সোমবার রাজধানী ঢাকার উত্তরার ১৪ নং সেক্টরে খেলার মাঠে সকাল ৯টায় একটি জরুরি মশওয়ারা সম্মেলনের উদ্যোগ নেয়ার পর তা স্থগিত করা হয়েছে।

তাবলিগের সাথী ও ওলামায়ে কেরামের এ মুশাওয়ারা সম্মেলন বাস্তবায়নের সমন্নয়ক জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এমন তথ্য নিশ্চিক করেন।

তিনি বলেন, প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও প্রশাসনের অনুমতি না পাওয়ায় পূর্ব নির্ধারিত সম্মেলনটি হচ্ছে না।

উল্লেখ্য, ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষাবোর্ড বেফাকের অফিসে গত ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে ওলামায়ে কেরাম ও তাবলিগি মুরব্বিদের এক বৈঠকে এই পরামর্শ সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ