শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সেই ধর্ষিতা নারীর দায়িত্ব নিলেন এমপি একরামুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারীর যাবতীয় চিকিৎসা ব্যয় ও পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী।

শুক্রবার বিকেলে তার পক্ষ থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করে এ ঘোষণা দেন।

এ সময় এমপি একরামুল করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে ওই নারীকে আর্থিক সহায়তাও দেয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মোজাম্মেল হক মানিক।

নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ায় স্বামী-সন্তানকে বেঁধে রেখে ওই নারীকে মারধর ও গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ৯ জনকে আসামি করে চরজাব্বার থানায় মামলা দায়ের করেন।

এমপি একরামুল করিম চৌধুরী জানান, ঘটনাটি শোনার পর থেকে তিনি পুলিশ প্রশাসনকে বলেছেন এ ন্যাক্কারজনক ঘটনায় যেই জড়িত থাকুক তাকে দ্রুত গ্রেফতার করা হোক। তিনি সব খোঁজখবর রাখছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ