শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সুবর্ণচরের পথে বিএনপি নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে নোয়াখালী যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সুবর্ণচরের দিকে সকালে রওনা দেন।

জানা যায়, নোয়াখালী যাওয়ার পথে তারা কুমিল্লায় যাত্রাবিরতি করে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

নেতাদের মধ্যে রয়েছেন, নোয়াখালীর ওই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌথুরী এ্যানি, শিরিন সুলতানা, কামরুজ্জামান রতন, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর খোঁজ-খবর নেবেন ঐক্যফ্রন্ট নেতারা, এরপর জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকালেই ঢাকা ফিরবেন তারা।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ৩১ ডিসেম্বর চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন কর্মী গণধর্ষণ করে। তাদের ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ