শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নবনির্বাচিত এমপিদের সঙ্গে শপথ নেননি এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদে নতুন এমপিরা শপথ নিলেও তিনি শপথ নেননি।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ এককভাবে বিকাল ৩টায় শপথ নেবেন বলে জানা গেলেও শেষ পর্যন্ত বিকালেও শপথ নেননি বলেই দলীয় সূত্রে জানা গেছে।

আজ সকালে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বলেন, স্যার (এরশাদ) বাসা থেকে দুপুরের পর বের হবেন। বিকাল ৩টায় এককভাবে শপথ নেবেন।

ঠিক কী কারণে তিনি অন্যদের সঙ্গে শপথ নিচ্ছেন না, সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে। জাতীয় পার্টির অন্য সংসদ সদস্যরা দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টার দিকে শপথ নেন।

এ বিষয়ে বেলা আড়াইটায় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ৩টার সময় উনার (এরশাদ) শপথ নেয়ার কথা রয়েছে। তবে আজকে যদি উনি শপথ না নেন তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই শপথ নেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ