শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সমস্ত ওয়ার্ড থেকে সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

আজ বুধবার পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন বলে জানা যায়।

মেয়র সাঈদ খোকন বলেন, একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরণের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণের জন্য সব ধরনের সহযোগিতা করবেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর অলি-গলি থেকে শুরু করে ফুটওভারব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ সবখানেই ছেয়ে আছে পোস্টার আর ব্যানারে।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনেক এলাকায় সকাল থেকে পোস্টার অপসারণ করতে দেখা যায়।
পোস্টার অপসারণের কাজে অংশ নেয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আলী আহম্মদ বলেন, ডিএনসিসির নির্দেশে আমরা নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ করে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ