শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন বৃহস্পতিবার ১১টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতি নিতে স্পিকারকে নির্বাচন কমিশন সচিবালয় চিঠি দিয়েছে বলে আজ বুধবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।

হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে।’

এর আগে মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা বৃহস্পতিবার শপথ নেবেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন। আর স্পিকারকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার রাতে ইসি’র যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ হয়েছে। নির্বাচনের একদিন পরই মঙ্গলবার (১ জানুয়ারি) এই গেজেটে সই করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। রাতের মধ্যেই গেজেট ছাপানোর কাজ শেষ হবে।

গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ২৮৮টি আসনে (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১) বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পেয়েছেন ৩টি আসনে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ