বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

‘ধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণ শতাব্দির বর্বোচিত ঘটনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের পর সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে নোয়াখালীতে। সেখানে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন।

তিনি বলেন, এটি শতাব্দির সবচেয়ে বর্বোচিত ঘটনা। আওয়ামী লীগ কর্মীরা তাকে গণধর্ষণ করে। ওই নারীর অপরাধ সেই ধানের শীষে ভোট দিয়েছে। এটা কি পাকিস্তানিদের চেয়েও নির্মম-নিষ্ঠুর কাজ নয়?

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওই নারীর ক্রন্দন সারা বিশ্বকে কাঁদিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতার পর এখন চলছে ধানের শীর্ষের সমর্থকদের ওপর নির্যাতন। নানা হয়রানিসহ শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। সব জায়গায় হামলা হচ্ছে অবিরাম।

তিনি বলেন, অশান্তি জিইয়ে রেখে মানুষের জাগরণ ঠেকিয়ে রাখছে আওয়ামী লীগ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ