শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জি এম কাদের। জাতীয় পার্টির জন্য এক ভবিষ্যৎ নির্দেশনায় একথা জানিয়েছেন তিনি।

এরশাদ আশা প্রকাশ করে বলেন, দলের জাতীয় কাউন্সিল জি এম কাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করে সার্বিক দায়িত্ব অর্পণ করবে। তার আগ পর্যন্ত যতদিন দলের চেয়ারম্যান হিসেবে এরশাদ দায়িত্ব পালন করবেন ততদিন জি এম কাদের তাকে সহযোগিতা করবেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদ। এর আগে ৩ ডিসেম্বর পার্টির মহাসচিব পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। রুহুল আমিন হাওলাদারকে চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ