শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘অবিলম্বে সুবর্ণচরে ধর্ষণকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, নোয়াখালীর সুবর্ণচরে ৩৫ বছরের এক নারীকে নির্বাচনের পর দিন সরকার দলের ১০-১২জন ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।

তাছাড়া দেশের বেশ কিছু জায়গায় ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়াসহ সহিংসতার ঘটনা উদ্বেগজনক।

এ ধরনের ঘৃণ্য কাজের সাথে যারা জড়িত তাদের এখনো গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করা সমাজ ও রাষ্ট্রের জন্য কলঙ্কজনক।

২ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, এসব অপকর্মে জড়িতরা যে দলেরই হোক, তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এসব অপকর্ম দেশের জন্য অমঙ্গল ডেকে আনবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ