শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিএনপির জয়ী প্রার্থীরা শপথ নেবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ী পাঁচ প্রার্থী জাতীয় সংসদে যোগ দেবেন না, এমনকি তারা শপথগ্রহণ থেকেও বিরত থাকবেন।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এবং পরে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক নেতা।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা তো একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নতুন নির্বাচনের দাবি করেছি। ফলে সংসদে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংসদে যাওয়া কিংবা শপথ নেওয়ার কোনও প্রশ্নই আসে না।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেন, ‘দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে আমরা মাঠে নামবো। এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের এই শপথ নেওয়ার কোনও কারণ নেই।’

রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির পাঁচজন দলীয় প্রার্থী বিজয়ী হন। এছাড়া, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গণফোরামের দুই প্রার্থী। তবে গণফোরামের সদস্যরা শপথ নেবেন কিনা জানাননি তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ