শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফল প্রত্যাখ্যান, পুনঃভোটের দাবি ড. কামালের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ড. কামাল হোসেন।

আজ রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব আসন থেকেই একই ধরনের ভোটের খবর এসেছে। আমাদের একশ প্রার্থী নির্বাচন বর্জন করেছে।

নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে পুনঃনির্বাচন দাবি করছি।

এদিকে কিছু কেন্দ্রের ফলাফলও ঘোষণা হয়েছে, যাতে আওয়ামী লীগকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। কয়েকটি স্থানে গোলযোগ এবং বিরোধী জোটের ব্যাপক অনিয়মের অভিযোগের মধ্যে রোববার দিনভর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।

ভোটের সহিংসতায় ১১ জেলায় অন্তত ১৫ জন নিহত হন। ২৯৯টি আসনের ৪০ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়েছে ২২টি কেন্দ্রে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ