শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

কিশোরগঞ্জে ভোট বর্জন ঐক্যফ্রন্টের সব প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা অনিয়মের অভিযোগ তুলে কিশোরগঞ্জের সব আসনে ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

মোট ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-৩ ঐক্যফ্রন্টের (জেএসডি) প্রার্থী,  কিশোরগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম খান চুন্নু, , কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী অ্যাড. ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল রোববার দুপুর দুইটার দিকে ভোট বর্জন করেন।

এর পরপরই দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন,  কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী শরীফুল আলম,  আওয়ামী লীগের কেন্দ্র দখল, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, অনেক কেন্দ্র দুপুর ১২টার মধ্যেই ব্যালট পেপার শেষসহ নানান অভিযোগ এনে ভোট বর্জন করেন।

দুপুরে অভিযোগ করেন কিশোরগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম খান চুন্নু। তার নির্বাচনী এলাকার প্রায় সবকটি থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। পরে পুলিশের সহযোগিতায় ভোটকেন্দ্র দখল করে খোলা নৌকায় ভোট দেয়।

তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করেও কোনও লাভ হয়নি। এ অবস্থায় প্রশাসনের সহযোগিতায় প্রহসনের এই নির্বাচন থেকে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছি। আমি এই মুহূর্তে এ নির্বাচন বর্জন করছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ