শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকের একাদশ নির্বাচন আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব পেয়েছে। বিভিন্ন সমালোচনার পাশাপাশি দেশ জুড়ে কড়া নিরাপত্তা ও ভোটকেন্দ্রে প্রচুর সংখ্যক ভোটারের উপস্থিতির বিষয়টি উঠে এসেছে।

বাংলাদেশ গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে আওয়ামী লীগের জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবিসির প্রতিবেদনে কড়া নিরাপত্তা ও নজরদারির ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। বলা হয়েছে, দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে নিরাপত্তা বাহিনীর ৬ লাখ সদস্য।

গুজব ও অপপ্রচার প্রতিরোধে ইন্টারনেট সার্ভিস সাময়িক বন্ধ রাখার বিষয়টিও উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ