মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

মামলা ছাড়া কোনো এজেন্টকে গ্রেপ্তার নয়: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কালের নির্বাচনে কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ না থাকলে পুলিশ গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ শনিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি আরো বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে এজেন্টদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। প্রার্থীর এজেন্টগুলোর দায়িত্ব অনেক। তারা প্রার্থীর প্রতিনিধিত্ব করেন। তারা প্রার্থীর স্বার্থে কাজ করেন।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত এজেন্টরা কোনো অবস্থায় কেন্দ্র ত্যাগ করতে পারবেন না। কেউ যদি এজেন্টকে কক্ষ ত্যাগ করতে বলে তখন ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিতে পারেন।

ভোটের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন,‘দল-মতের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন।

আপনাদের কারো কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। আপনাদের কারো কারণে কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ