মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

'ফলাফল যাই হোক, মেনে নেবে আওয়ামী লীগ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, আওয়ামী লীগ তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

আজ শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সন্ত্রাস-নাশকতা-সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের জন্য বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে।

নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আশা করছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ধারাবাহিকতা অপরিহার্য বলেও মন্তব্য করেন এ আওয়ামী লীগ নেতা।

ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় উদাসীন ছিলো বলে মনে করেন আব্দুর রহমান। তিনি বলেন, বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের নির্বাচন থেকে সরে যাওয়ার প্রচারটি আওয়ামী লীগ কর্মীদের বিভ্রান্ত করে কেন্দ্র দখলের অপচেষ্টা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ