মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

ইসলামী আন্দোলনের নির্বাচন মনিটরিং ও সমন্বয় সেল গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্বাচন মনিটরিং ও সমন্বয় সেল গঠন গঠন করা হয়েছে।

নির্বাচনের সকল কার্যক্রম মনিটরিং ও সমন্বয়ের জন্য গঠন করা হয় নির্বাচন মনিটরিং ও সমন্বয় সেল ।

দলীয় কার্যালয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২টি করে মোট ৭ টি বিভাগের জন্য ৯ জন দায়িত্বপালন করবেন। সার্বিক দায়িত্বপালন করবেন নির্বাচন মনিটরিং কমিটির প্রধান ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন।

সহযোগিতা করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ।

দায়িত্বপ্রাপ্তরা হলেন, বরিশালে মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকায় শেখ ফজলে বারী মাসউদ ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন পরশ, খুলনায় শাইখ ফজলুল করীম মারুফ, চট্টগ্রামে মোঃ আরিফুল ইসলাম ও শেখ সাইফুল ইসলাম, রংপুরে আতিকুর রহমান মুজাহিদ, রাজশাহীতে শেখ নুর-উন-নাবী এবং সিলেটে মু. নুরুজ্জামান সরকার।

গণমাধ্যম সমন্বয়ে থাকবেন, শহিদুল ইসলাম কবির। নির্বাচনী এলাকার সমস্যাসমূহ স্ব স্ব বিভাগের দায়িত্বশীলদের নিকট তথ্য জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ