মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

সালমা ইসলামসহ ৩ স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শূন্য তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি।

তারা হলেন, ঢাকা-১ সালমা ইসলাম, বগুড়া-৭ রেজাউল করিম এবং জয়পুরহাট-১ আসনে আলেয়া বেগম।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান। পর্যায়ক্রমে বাকি শূন্য আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

বিএনপি-সমর্থিত প্রার্থীদের হয়ে কাজ করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা ১ আসনে গতবার মহাজোটের হয়ে নির্বাচনে বিজয়ী হন জাতীয় পার্টির সালমা ইসলাম। তবে এবার সে আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান প্রার্থী হওয়ায় সালমা ইসলাম মনোনয়ন বঞ্চিত হন।

তিনি সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটরগাড়ি প্রতীকে লড়ছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ