শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জামান টাওয়ারে আগুনের ঘটনা উদ্দেশ্যমূলক: ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুনের ঘটনা উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম অভিযোগ করে বলেছেন, ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এখানে আগুন দেয়া হয়েছে।

তিনি বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক!

লতিফুল বারী বলেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে।

শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

উল্লেখ্য, জামান টাওয়ারের তৃতীয় তলায় ঐক্যফ্রন্টের কার্যালয়। যেখান থেকে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হতো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ