মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সভাপতিকে আটকের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা শরাফত আলীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গতকাল (২৭ ডিসেম্বর) রাত  দেড়টায় কুমিল্লার নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আজ এক বিবৃতিতে দলের আমির ও মহাসচিব বলেছেন, কোন রকম মামলা, গ্রেফতারি পরোয়ানা ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ গভীর রাতে নিজবাড়িতে ঘুম থেকে তুলে নিয়ে কুমিল্লার সুপরিচিত আলেম মাওলানা শরাফত আলীকে গ্রেফতার করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এভাবে প্রতিনিয়ত শতশত আলেম ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে।

নির্বাচনে সরকার বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের কারাবন্দী করে আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করতে চায়। এভাবে গ্রেফতার, জেল জুলুম নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

আগামী ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে দেশবাসী সরকারের এ জুলুম-নির্যাতনের সমুচিত জবাব দিবে।

বিবৃতিতে নেতৃদ্বয় অন্যায়ভাবে পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা শরাফত আলীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ