মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

উৎসবের ভোট আতঙ্কে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারদলীয় প্রার্থীদের হুমকি-ধামকি, হামলা ভাঙচুর ও গ্রেফতার হয়রানির কারণে উৎসবের নির্বাচন আতঙ্কে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সম্ভাব্য পোলিং এজেন্টদেরও বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করে দলটি।

শুক্রবার রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের নেতৃবৃন্দ।

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দীন, অধ্যাপক মাহমুদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন বলেন, নির্বাচনকে নিয়ে মানুষের কাছে যে উৎসাহ-উদ্দীপনা ছিল তা অনেকটা ম্লান হয়ে গেছে। তাই ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন উৎকণ্ঠিত। তবে এতসব ঘটনার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে থাকবে।

তিনি বলেন, নির্বাচনে পোলিং এজেন্ট দিতে প্রত্যেক প্রার্থী কাজ করলেও সরকারদলীয় লোকজন আমাদের সম্ভাব্য পোলিং এজেন্টদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এমনকি কোনো কোনো প্রার্থীর পক্ষে থেকে বলা হচ্ছে, পোলিং এজেন্ট নিয়োগ ফরমে স্বাক্ষর দিয়ে খালি ফরম সরকারদলীয় প্রার্থীদের দিয়ে দিতে।

এসব কিছু প্রমাণ করে দলীয় সরকারের অধীনে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য নির্বাচনে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ