মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

‘আমরা প্রত্যক্ষ করছি সারা দেশে নির্বাচনের সুবাতাস বইছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আমরা প্রত্যক্ষ করছি সারা দেশে নির্বাচনের সুবাতাস বইছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল ও প্রার্থী তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনের দিন দায়িত্বপালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সব দল তাদের কর্মকাণ্ড সভা-মিছিল করে যাচ্ছেন। ভোটাদের কাছে প্রার্থীরা ভোট প্রার্থনা করছে।

তিনি আরও বলেন, ভোট নির্বাচন কমিশনের কাছে আমানত। সেই আমানত বা ভোট এর ফলাফল আমাদের হাতে যাবে, বিশ্লেষণ ও বিতরণ করার জন্য। সুতরাং বছরব্যাপী পরিশ্রমের ফসল আপনাদের হাতে চলে যাবে। এই ফসল যাতে কোনো রকমে ভুলত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থানের ব্যাঘাত না ঘটে। তাই সতর্ক থাকতে হবে।

প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনে না দিয়ে রিটার্নিং অফিসার, নির্বাচনী তদন্ত কমিটিসহ সংশ্লিষ্টদের কাছে দেয়ার জন্য আহ্বান জানান সিইসি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ