শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘লেভেল প্লেইং ফিল্ড নেই- এ বক্তব্য মিথ্যা নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, এমন বক্তব্য মিথ্যা নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ বুধবার সকালে আগারগাঁও তিনি সাংবাদিকদের বলেন, বরং গতকাল প্রধান নির্বাচন কমিশনার রাঙ্গামাটিতে যে বক্তব্য দিয়েছেন তা একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত হেনেছে।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মামলায় প্রধান নিবাচন কমিশনার কে এম নুরুল হুদা গত ১৮ ডিসেম্বর রাঙ্গামাটিতে বলেছেন, নির্বাচনে 'লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যাকথা বলেছি।

আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, একথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিতে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসিসহ। সকল নির্বাচন কমিশনার সমান।

ইতিপূর্বে সিইসি মহােদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনাে তাঁর কথার প্রতিবাদ করিনি। কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা কথা বলেছি, এ কথার প্রতিবাদ না করে। পারলাম না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত ১৭ ডিসেম্বর বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী। নেই তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন।

এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি। আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই? এ কথা বলে তিনি সমালোচিত হয়েছেন নিজেদের মাঝেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ