শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গণজোয়ার দেখে সরকার ভয় পেয়েছে: কুমিল্লায় ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচার-নির্যাতনে সারাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, গত ১০ বছরে তারা দেশটাকে কারাগারে পরিণত করেছে। গুম-খুন-অত্যাচার করে সারাদেশে হাহাকার তৈরি করেছে।

মানুষের চোখের জলে ভেসে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এখন সময় এসেছে রুখে দাঁড়াবার। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে সরকার ভয় পেয়ে গেছে।

আজ বুধবার বিকেলে কুমিল্লার সুয়াগাজী-ফুলতলী মাঠে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর সমর্থনে এ সভার আয়োজন করা হয় বলে জানা যায়।

মির্জা ফখরুল আরো বলেন, দেশের মানুষ এ সরকারের হাত থেকে মুক্তি চায়। তাদের অধিকার ফিরে পেতে চায়। বন্দি অবস্থার পরিবর্তন চায়। আর এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

দেশকে আর বন্দি থাকতে দেয়া যাবে না। বুকে সাহস নিয়ে ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। না হয় মুক্তি মিলবে না। দেশের মানুষের হাহাকার গুছবে না।

সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সরকার সারাক্ষণ উন্নয়নের বুলি ছাড়ে। তারা নাকি দেশের উন্নয়ন করেছে।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রেসিডেন্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, কেন্দ্রীয় সদস্য মোস্তফা খান সফরী, বিএনপির প্রেস উইং সদস্য শামুদ্দিন দিদার প্রমুখ।

সভাপতিত্ব করেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মেয়ে সায়মা চৌধুরী।

‘লেভেল প্লেয়িং ফিল্ডের নামে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ