শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে তা পরিহারের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরার্ট আর্ল মিলার একথা বলেন।

রাষ্ট্রদূত আরো বলেন, যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হোক। নির্বাচনে সহিংসতার বিষয়ে যেসব রিপোর্ট দেখছি তাতে আমরা উদ্বিগ্ন।

এ ব্যাপারে আমাদের অবস্থান হলো সবার এটা নিশ্চিত করা দরকার যে ভায়োলেন্সকে পরিহার করা এবং নিন্দা জানানো। সবাইকে মুক্তভাবে পুরোদমে নেমে যাওয়ার জন্য, নির্বাচনী প্রচারণায়।

দুপুর ১২টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। তাকে কার্যালয়ে অভ্যর্থনা জানান দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বেলা ২টায় বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বলে জানা যায়।

নির্বাচনের দিন অফিস আদালত বন্ধ থাকবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ