শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নির্বাচনে রোহিঙ্গা ক্যাম্প সিল করে দিতে হবে: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন একাদশ জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে  নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেছেন, সামনের নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা শরনার্থীদের ভাড়া করে নিয়ে ভোট দেওয়ানোর একটা প্রবণতা বা সম্ভাবনা আছে। এ জন্য রোহিঙ্গারা নির্বাচনের দিন যাতে করে  ক্যাম্প থেকে বের হতে না পারে সেজন্য পুরো রোহিঙ্গা ক্যাম্পকে সিল করে দেয়ার আদেশ করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।লবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগ রীর ইন্টান্যাশনালকনভেনশন সেন্টারে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সভায় নির্বাচন কমিশন সচিব ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কক্সবাজার জেল    প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে সজাগ থাকার নির্দেশ দেন।

হেলালুদ্দীন আহমেদ আরো বলেন, প্রার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ করছেন। এ কমপ্লেইনগুলো আমরা খতিয়ে দেখেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সর্তক থাকতে হবে।

রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‘প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ