শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন বলেছেন, হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন করবো না। যেকোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হোক না কেন ঐক্যফ্রন্ট যেকোনো মূল্যে নির্বাচনে অংশ নেবে।

আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সাথে দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ড. কামাল।

ড, কামাল আরো বলেন, নির্বাচন হবে। মরে গেলেও নির্বাচন বর্জন করবো না। সারাদেশে ত্রাসের রাজত্ব চলছে। কাউকে নির্বাচনী প্রচারণা করতে দেয়া হচ্ছে না। আমার লাশ নিয়ে যাবে ভোট দিতে, হাতে আঙুল তো থাকবে।

তিনি আরো বলেন, বিব্রতবোধ করাই যথেষ্ঠ নয়। কার্যকর ব্যবস্থা ইসিকে নিতে হবে। আমরা অবাধ নির্বাচনের ন্যুনতম পরিবেশ চাই। সুষ্ঠু নির্বাচন চাই।

প্রতিদিনকার ঘটনা একদিনের মধ্যে তদন্ত করে প্রতিকার করতে হবে। ৫৫ বছরের জীবনে আমি এমন পরিবেশ দেখিনি নির্বাচনের।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী ইসিকে ক্ষমতা দেয়া হয়েছে, কিন্তু কেন তারা তা ব্যবহার করছে না। তিনি অভিযোগ করেন, কমিশন নিজেদের ওপর ন্যস্ত ক্ষমতার ব্যবহার করছে না।

কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে সংস্থাটিকে প্রশ্ন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চার পৃষ্টার একটি অভিযোগপত্র সিইসিকে দেয়া হয় বলে জানা যায়। এর আগে ড. কামালের নেতৃত্বে জোটের একটি প্রতিনিধিদল সিইসির সাথে সাক্ষাৎ করতে দুপুর দেড়টার দিকে নির্বাচন ভবনে গিয়ে পৌঁছান। ড. কামালের সঙ্গে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মোস্তফা মহসিন মন্টু ও খাইরুল কবির খোকন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মাহবুব তালুকদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ