শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি লতিফ সিদ্দিকীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়ায় অবস্থান নিয়েছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী।

আজ রোববার দুপুরের এ হামলায় ছেড়ে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদেরই দায়ী করেছেন তিনি। দুপুর ২টার দিকে ভাংচুর হওয়া কয়েকটি গাড়ি নিয়ে জেলা প্রশাসক ভবনে গিয়ে অবস্থান নেন ট্রাক প্রতীকের প্রার্থী লতিফ সিদ্দিকী। তার সঙ্গে সমর্থকরাও ছিলেন তখন।

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, যে পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি অবস্থান কর্মসূচী থেকে ফিরে যাবো না।

লতিফ সিদ্দিকী ২০১৪ সালে মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ হারানোর পর কালিহাতীতে উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের সোহেল হাজারী।

২০১৪ সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন দলের তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী।

তিনি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য হন তিনি। এরপর ১৯৭৩, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ