শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-সাভার সড়ক নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ অভিমুখী যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

নির্দেশনায় বলা হয়েছে, ভোর ৩টা ৩০ মিনিট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। গাবতলী- আমিনবাজার ব্রিজ, সাভার-নবীনগর রোডের পরিবর্তে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড- আব্দুল্লাহপুর ক্রসিং- আশুলিয়া সড়ক হয়ে চলাচল করতে হবে।

আরিচা বা পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে।

টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে প্রবেশ করতে হবে কালিয়াকৈর, গাজীপুর চৌরাস্তা, টঙ্গী হয়ে। পুলিশের নির্দেশনা অনুযায়ীই যানবাহন চলচল করবে।

নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বিজিবি নামছে সোমবার