শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

মাওলানা রুহুল আমিন মাদানীর সমর্থনে সরে দাঁড়ালেন রওশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে গত ২৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পান হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। কিন্তু বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) থেকে মহাজোটের একক প্রার্থী থাকার পরও ত্রিশাল থেকে মনোনয়ন কিনেছিলেন। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও তিনি ত্রিশাল থেকে প্রত্যাহার করেননি।

সম্প্রতি রওশন এরশাদ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমীন মাদানীকে সমর্থন দিতে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন।

ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে এমন খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত একটি চিঠি আমাদেরকে প্রদান করেন। চিঠিতে তিনি মহাজোটের চূড়ান্ত প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীকে সমর্থন দেবার কথা উল্লেখ করেছেন।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ