শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

‘ফের ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে।

তিনি বলেন, আমি আগেই আপনাদের এলাকায় এসে কথা দিয়েছিলাম, ফরিদপুরকে বিভাগ করে দেবো। এর জন্য তো একটি প্রক্রিয়া আছে। একটা জেলা নিয়ে তো বিভাগ হয় না। সেজন্য অন্যান্য জেলার সঙ্গে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে নির্বাচনি পথসভায় শেখ হাসিনা এ ঘোষণা দেন।

সকাল ৯টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে রওনা হয়েছেন তিনি। এর আগে, ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় অংশ নেন তিনি। ঢাকার পথে আরও কয়েকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গায় পথসভায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। এ মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসের ৩০ তারিখ নির্বাচন। এ নির্বাচনে আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের এই এলাকায় আমরা প্রার্থী দিয়েছি, যিনি নৌকা মার্কায় নির্বাচন করছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি। সেই মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।

৫ জানুয়ারির তাণ্ডবের যেনো পুনরাবৃত্তি না হয়, সতর্ক থাকার নির্দেশ সিইসির

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ