শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তোলা নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

ইসরাইলের সমর্থনে যুক্তরাষ্ট্রের উত্থাপন করা নিন্দা প্রস্তাব পাসের জন্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিল। কিন্তু এ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে বেশি।

এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত নিকি হ্যালি। এদিকে, পরাজয় স্বত্বেও প্রস্তাবের পক্ষের দেশগুলোকে স্বাগত জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে দাবি করে আসছে। এ দাবিতে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠার চেষ্টাও চালিয়ে আসছে তারা। এরই অংশ হিসেবে তারা জাতিসংঘের সাধারণ পরিষদে ওই প্রস্তাব তোলে।

বৃহস্পতিবার তোলা ওই প্রস্তাবে বিপক্ষে ভোট দিয়েছে ৮৭টি দেশ এবং পক্ষে ভোট দিয়েছে ৫৭টি দেশ। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ৩৩টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ