সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

১১ বার আলোচনার প্রস্তাব ট্রাম্পের; সাড়া দেয়নি ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত দুই বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ১১ বার আলোচনায় বসতে চেয়েছেন। তবে ট্রাম্পের সে আবেদন প্রত্যাখ্যান করেছে ইরান। আল জাজিরা

সম্প্রতি এমনটিই দাবি করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

রুহানি বলেন, ট্রাম্পের সব অনুরোধই প্রত্যাখান করেছে ইরান। এর ফলে হেরেছে যুক্তরাষ্ট্র। আর জিতেছে ইরান।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র। দেশটি একদিকে আন্তর্জাতিক ইরানি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে, অন্যদিকে ইরানের ওপর আবার আরোপ করেছে নিষেধাজ্ঞা।

রুহানি দানি করেন, গত বছর যুক্তরাষ্ট্র আটবার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে ইরানকে। আর এই বছর পরোক্ষভাবে দিয়েছে তিনবার।

ইরান এর আগেও অনেক বার জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ফল পাওয়া কষ্টকর। এ জন্য বরবারই আলোচনা প্রস্তাবকে নাকচ করেছে দেশটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ