শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

বিন লাদেনকে ধরতে সাহয্য করেছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবান নেতা ওসামা বিন লাদেনকে ধরতে ভূমিকা রেখেছিল ইসলামাবাদ। এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার।

শুধু তাই নয়, এই বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে, লাদেনকে খুঁজে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা ছিল।

রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের এই বিস্ফোরক স্বীকারোক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ এর আগে একাধিকবার এই বিষয়ে কথা উঠলেও কোনও মন্তব্য করেনি ইসলামাবাদ। এই প্রথম বিষয়টি নিয়ে পাকিস্তান সরকার প্রকাশ্যে কোনও স্বীকারোক্তি দিলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে অভিযোগ করেন যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য তার দেশ শত শত কোটি ডলার দিয়েছে পাকিস্তানকে কিন্তু ইসলামাবাদ কিছুই করে নি। শুধু তাই নয়, তালেবান নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তান আশ্রয় দিয়েছে বলেও ট্রাম্প অভিযোগ করেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তথ্য নিয়েই মার্কিন বাহিনী লাদেনের অবস্থান শণাক্ত করেছিল।

পাকিস্তান সরকারের এই বিবৃতির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ নাকচ করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় বিন লাদেন মার্কিন বাহিনীর হাতে নিহত হন।

ওবামা প্রশাসন সুনির্দিষ্টভাবে বলেছিল যে, লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তান কিছুই জানতো না এমনকি লাদেনকে পাকিস্তান আশ্রয়ও দেয় নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ