শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ফিলিস্তিনকে কাতারের অর্থ সহায়তায় ইসরায়েলের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইসরায়েলের অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় কাতারের সহায়তায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগেদর লিবারম্যান।

ইসলারায়েলি পোস্টের বরাতে জানা যায়, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সহায়তার অনুমোদন না দেয়া উচিত ছিলো। এটি আমাদের জন্য কঠিন বিপদ ডেকে আনবে। তিনি এ সহায়তার কঠিন সমালোচনা করেন।

সম্প্রতি গাজায় দেড় কোটি ডলার সহায়তা প্রদান করেছে কাতার। ইসরায়েলের অভিযোগ এই অর্থ দিয়ে হামাস সদস্যের বেতন দেওয়া হবে। লিবারম্যান বলেন, এই সহায়তা এমন সময় আসছে যখন হামাস আমাদের ওপর লাগাতার হামলা চালাচ্ছে।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘গতকাল ও আজ আমরা কাতারের অর্থ সহায়তা করতে দিয়েছি। কিন্তু হামাস পশ্চিমতীরে হামলা চালাচ্ছে। তার মানে সেখানে কোনও শান্তিচুক্তি করা হয়নি।

হামাসের কাছে আত্মসমর্পণ করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দক্ষিণের অধিবাসীদের সঙ্গে বসবাসের চিন্তা করছি। আর আগামী ১০ দিনের মধ্যে একটি সংসদীয় অফিস খুলে এই সংকটের সুরাহা করবো।’

উল্লেখ্য, ১১ বছর ধরে গাজায় ইসরাইলি অবরোধ ও নিজ ভূখণ্ডে ফেরার দাবিতে গাজায় ফিলিস্তিনিরা টানা ৩১ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে। মার্চে শুরু হওয়া এই বিক্ষোভে এপর্যন্ত ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি গুলিতে। এ সময়ে ইসরাইলি সেনাদের ছোড়া তাজা গুলিতে অন্তত ২২ হাজার ৮৯৭জন আহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ