শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে চরম উত্তেজনায় ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যায় ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের যায়গায় রামমন্দির নির্মাণের দাবিতে রোববার বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাবরি মসজিদের জায়গায়।

হাজার হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিতিতে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এ জনসমাবেশ, বিক্ষোভ করেছে।

সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার লোকের প্ররোচনামূলক ভাষণে পুরো অযোধ্যাই যেন উত্তেজনায় টান টান ছিলো।

তারা বিভিন্ন অস্ত্র লাঠি ইত্যাদি হাতে নিয়ে মিছিল করেছে। রামমন্দির নির্মাণের জন্য আদালতের রায়ের দিকে তাকিয়ে না থেকে সরকারি অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশ জারি করার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

বিভিন্ন হিন্দু সংগঠন ইতোমধ্যে সেখানে মন্দির নির্মাণের সরঞ্জাম আনতে শুরু করেছে। যেনো রায় হয়ে  গেছে রাম মন্দির নির্মাণ করার।

অন্যদিকে অযোধ্যাতে রোববার আরেকটি সমাবেশ করেছে ক্ষমতাসীন বিজেপির শরিক ও মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী দল শিবসেনা।

সে সমাবেশে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে মন্দির বানানো না-হলে বিজেপি আবার ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগে মন্দির, তারপর সরকার!

হিন্দুত্বাদী সংগঠনের পূর্ব ঘোষিত এই সমাবেশ ও হাজার হাজার মানুষের জড় হওয়া নিয়ে অযোধ্যায় মুসলিমদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে।

বাবরি মসজিদ ও রাম মন্দির বিষয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সদস্য জাফরইয়াব জিলানি বলেন, গত এক সপ্তাহ ধরে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাতে শহরের মুসলিমরা ভয়ে ভয়ে আছেন।

এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে সেখানে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও অ্যান্টি-টেররিজম স্কোয়াডের পাঁচটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবুলারির ৪২টি কোম্পানি ও হাজারখানেক পুলিশকর্মীও শহরে টহল দিচ্ছে। এছাড়া ড্রোন দিয়েওআকাশ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বরাবরের মত। তারপরও পরিস্থিতি সামাল দিতে পারবে  কি না এ নিয়ে বেশ চিন্তিত আছেন গবেষকরা।

সূত্র: বিবিসি নিউজ ইংরেজি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ