শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

পাকিস্তানের নিরাপত্তা অনুদান বাতিল করল আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্তাসবাদে উৎসাহ দেয়ার নামে পাকিস্তানের জন্য বরাদ্দ অনুদান বাতিল করল মার্কিন সরকার। এতদিন নিরাপত্তা বাবদ ইসলামাবাদকে ১৬৬ কোটি মার্কিন ডলার অনুদান দিত তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেটি বাতিল করা হয়েছে।

বুধবার পেন্টাগনের তরফে সেই মর্মে নির্দেশ জারি করা হয়। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তাদের মুখপাত্র কর্নেল রব ম্যানিং বলেন, নিরাপত্তা খাতে পাকিস্তানের জন্য বরাদ্দ ১৬৬ কোটি বাতিল করা হল।

তিনি বলেন, একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য পদক্ষেপ করেনি পাকিস্তান। উল্টে বেশ কিছু সন্ত্রাসী সংগঠনকে উৎসাহ জুগিয়েছে তারা। পড়শি দেশগুলিতে নাশকতামূলক হামলায় মদত জুগিয়েছে। সন্ত্রাস দমনে মার্কিন সরকারকে কোনওরকম সহযোগিতাই করেনি তারা।

২০১৬ সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউসে পা রাখেন ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকে যত দিন গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের তত অবনতি ঘটেছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যে তা তলানিতে এসে ঠেকেছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ