শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

নাটকীয়ভাবে ভেঙে গেল জম্মু ও কাশ্মীরের বিধানসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অশান্ত উপত্যকায় ‘অস্থির’ সরকারের প্রয়োজন নেই জানিয়ে বুধবার জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক।

বুধবার কাশ্মীরে সরকার গঠনের জন্য তত্‍পরতা শুরু হয়েছিল। পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট বেঁধেছিল সরকার গড়তে। ৮৭ সদস্যের বিধানসভায় এই তিন দলের বিধায়ক ৫৫।

এর আগে বিজেপির ২৬ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়ার দাবি জানিয়েছিলেন পিপলস কনফারেন্সের নেতা সাজ্জাদ লোন।

এরপরই পিডিপি জোটের নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সরকার গঠনের দাবি জানিয়ে রাজভবনে ফ্যাক্স করেন। কিন্তু তার ফ্যাক্স গ্রহণ করার আগেই বুধবার রাতে রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন।

কাশ্মীরে গত ১৯ জুন থেকে রাষ্ট্রপতি শাসন চলছে। বিধানসভা সাসপেন্ডেড অ্যানিমেশনে ছিল। রাজ্যপাল বিধানসভা ভাঙার পরই বিজেপি নতুন করে ভোটের দাবি জানিয়েছে।

রাজ্যপালের বিধানসভা ভাঙাকে অগণতান্ত্রিক বলেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ দেশের সব বিরোধী দল। তবে সংবিধান বিশ্লেষকদের মতে, বিধানসভা ভঙ্গের অধিকার রয়েছে রাজ্যপালের।

লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ কাশ্যপ জানান, রাজ্যপাল যোগী মনে করেন জোটের ফলে অস্থির সরকারের গঠন হতে পারে, তা হলে তিনি বিধানসভা ভঙ্গ করতেই পারেন।

এদিকে, আগামী ১৮ ডিসেম্বর উপত্যকায় রাজ্যপাল শাসনের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই সরকার গড়ার মরিয়া চেষ্টা চালিয়েছে রাজনৈতিক দলগুলি।

কাশ্মীর ইস্যুতে ওআইসিকে শক্ত ভূমিকা রাখার আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ