শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

খাশোগি হত্যাকাণ্ডের রেকর্ড শুনতে চান না ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনতে অনিচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার ওই রেকর্ড শোনার কোন কারণ নেই।

বার্তা সংস্থা ফক্স নিউজকে গতকাল রবিবার ট্রাম্প এসব কথা বলেন। তবে খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যে তুরস্ক যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করেছে সেটি নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, আমি ওই অডিও রেকর্ড শুনতে চাই না। ওই অডিও রেকর্ড আমার শোনার কোন কারণ দেখছি না।

এর কারণ হিসেবে তিনি বলেন রেকর্ডটি অনেক যন্ত্রণাদায়ক ও ভয়াবহ এক হত্যাকাণ্ডের। তিনি আরো বলেন, খাশোগি হত্যাকাণ্ড খুবই হিংস্র, বিদ্বেষপূর্ণ এবং ভয়ঙ্কর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ