শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তেহরিকে লাইব্বাইকের আমিরের টুইটার অ্যাকাউন্ট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের তেহরিকে লাইব্বাইক (টিএনপি) এর আমির খাদেম হুসাইন রিজভির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয় রিজভি টুইটারের ট্রাম এন্ড কন্ডিশনের বিপরীতে কাজ করেছেন।

আল আরাবিয়া উর্দুর বরাতে জানা যায়, শুক্রবার পাকিস্তান সরকার তেহরিকে লাইব্বাইকের আমির রিজভীর টুইটার বন্ধ করার অনুরোধ জানালে টুইটার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

তার টুইটার অ্যাকাউন্ট থেকে তার সমস্ত ছবি ও টুইটও মুছে ফেলা হয়েছে বলেও খবর দিয়েছে আল আরাবিয়া।

মানবাধিকার বিষয়ক ফেডারেল মন্ত্রী সিরিন মাজারি জানিয়েছেন, টুইটারে টেলিকমিউনিকেশন অথরিটি থেকে খালিদ রিজভির অ্যাকাউন্ট স্থগিত করার জন্য টুইটার কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল।

তবে শুক্রবার পর্যন্ত অ্যাকাউন্ট স্থগিত করা হয়নি বলে তারা দুঃখ প্রকাশ করে। শুক্রবারেই তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়।

পাকিস্তানি সরকার খালিদ রিজভির সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে তার অ্যাকাউন্ট স্থগিত করার অনুরোধ করেছে, পাকিস্তান সরকার দাবি করে রিজভি রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল।

অনেক টুইটার ব্যবহারকারী তার হুমকি সম্পর্কে অভিযোগ করায় সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়।

সূত্র: আল আরাবিয়া উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ