শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

কুরআনে বেহেশতের আলোচনার আদলে মসজিদ তুরস্কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের কিরশেহির প্রদেশে হামিদিয়ে কামি মসজিদ নামে একটি মসজিদ তৈরি করা হয়েছে কুরআনে বর্ণিত বেহেস্তের আলোচনার আদলে।

কুরআনের জান্নাতের আলোচনার ক্ষেত্রে যেভাবে আলোচনা করা হয়েছে সেভাবে তৈরির চেষ্টা করা হয়েছে। দামি পেইন্টিংয়ের মাধ্যমে সেখানে ঝরনার ছবি আঁকা হয়েছে। সবুজ গাছ আর আর সুন্দর চিত্র কল্পনা করে ছবির মত সাজানো হয়েছে মসজিদটি।

এটি ১৯১০ সালে তৎকালীন অটোমান খলিফার শাসনামলে নির্মিত। আজারবাইজানের একজন স্থপতি মসজিদটির দেয়ালের নকশা করেছেন বলে জানা যায়।

তৎকালীন মুসলিম উম্মাহর খলিফা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের নামে এ মসজিদটির নামকরণ করা হয়।অটোমান সম্রাজ্যের পতনের পর মসজিদটি ধ্বংস হয়ে যায়। এরপর আবারো এটি পুনর্নির্মিত হয়। এসময় এর নাম পাল্টে ‘হামিদিয়ে কামি’ করা হয়।

মসজিদটির ইমাম সেফা একিনচি বলেন, মসজিদটি আকর্ষণীয় করতে সব ধরনের প্রচেষ্টায় চালানো হয়েছে। অনেক টাকা খরচ করে এটিতে অভিনব কারুকাজ করার চেষ্টা করা হয়েছে। কুরআনে বর্ণিত বেহেস্তের আলোচানার উপর ভিত্তি করে এর রুপ দেয়ার চেষ্টা করা হয়েছে।

সূত্র: দি ইসলামিক ইনফরমেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ