শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় গাজার ব্যাপক তাণ্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় গাজা ভারতের তামিলনাড়ুর ছয় জেলায় আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে গাজা এসে পড়ে নাগাপট্টিনম ও বেদানিয়ামে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। শুরু হয়েছে প্রবল বৃষ্টিও।

জানা যায়, তামিলনাড়ুর ৩০০ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৭৬ হাজারের বেশি মানুষ। নাগাপট্টিনম, থিরুভারুর, রামানাথাপুরম, পুডুকোটিতে বহু মানুষ ঘরছাড়া। ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নাগাপট্টিনমে। কাড্ডালোর, পুডুকোটি থিরুভারুরসহ সাত জেলায় বিদ্যুৎ সরবারহ বিপর্যস্ত।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলবর্তী তামিলনাড়ু পার করে ক্রমশ দুর্বল হয়ে যাবে গাজা। এর প্রভাবে আগামী ছয় ঘণ্টা ঝোড়ো হাওয়া হবই তামিলনাড়ু ও অন্ধ্রে।

দিল্লির আবহাওয়া অফিসের শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটের একটি বুলেটিনে জানানো হয়েছে, গাজার কেন্দ্রস্থলটি তামিলনাড়ুর স্থলভাগে এসে পড়লেও তার অন্য অংশটি এখনও রয়েছে সমুদ্রেই। তামিলনাড়ুর উপকূল পার করতে আরও ঘণ্টা দুয়েক সময় নেবে গাজা।

এদিকে বিপর্যয় মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের চারটি ইউনিট কাজ করছে। পাশাপাশি রাজ্যের নয় হাজার উদ্ধারকারী কাজ করে চলেছেন। তৈরি রাখা হয়েছে নৌসেনার দুটি জাহাজ ও কপ্টার।

গাজার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেশকিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। চেন্নাই থেকে নাগাপট্টিনম, থিরুভারুর ও তাঞ্জাভুর পর্যন্ত তিনটি ট্রেন বাতিল হয়েছে। বাতিল করা হয়েছে চেন্নাই থেকে দক্ষিণমুখী চারটি ট্রেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ