শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

থাইল্যান্ডে কিশোর নিহত, বক্সিং নিষিদ্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডের ব্যাংককে বক্সিং ম্যাচে এক কিশোর বক্সারের মৃত্যুর ঘটনায় শিশুদের জন্য মুয়াই থাই মার্শাল আর্ট খেলা নিষিদ্ধের জোর দাবি উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্সিং ম্যাচের ভিডিও ফুটেজ শেয়ার করে শোক-ক্ষোভ প্রকাশের পাশাপাশি মুয়াই থাই মার্শাল আর্ট শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

১০ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে সামুত প্রাকাম প্রদেশে বক্সিং রিংয়ে নেমেছিল আনুচা তাসাকো। এদিন মাথায় প্রচণ্ড আঘাত পায় ১৩ বছর বয়সী এই বক্সার। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বাধায় তা অপসারণের চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু লাভ হয়নি। হাসপাতালে মারা যায় আনুচা তাসাকো।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, ৮ বছর বয়স থেকে আনুচা তাসাকো বক্সিং করে যাচ্ছে। ইতোমধ্যে সে ১৫০টি বক্সিং ম্যাচে লড়েছে। ১০ নভেম্বর একটি চ্যারিটি বক্সিং ম্যাচ খেলার সময় মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং পরে হাসপাতালে মারা যায়। এ ঘটনার পর থাইল্যাণ্ডে মুয়াই থাই মার্শাল আর্ট খেলা নিষিদ্ধ করার জোর দাবি উঠে।

বিবিসির খবরে বলা হয়েছে, বক্সিং খেলাটা বিপজ্জনক। মৃত্যুর ঘটনাও বিরল নয়। এরপরও থাইল্যান্ডে দরিদ্র ঘরের শিশু-কিশোররা বক্সিং খেলে। সহজে ভাগ্যের চাকা ঘুরাতে অল্প বয়স থেকেই তারা বক্সিং ম্যাচ খেলা শুরু করে।

থাইল্যান্ডের পর্যটন ও খেলাধুলা বিষয়ক মন্ত্রী ওয়ারেস্যাক কোসুরাট জানিয়েছেন, গত মাসে ১২ বছরের কম বয়সীদের  জন্য প্রতিযোগিতামূলক বক্সিং নিষিদ্ধের প্রস্তাব রেখে খসড়া আইন তৈরি করেছেন তারা, যা ‘যত তাড়াতাড়ি সম্ভব’ কার্যক্রর করা হবে।

তবে বিবিসির খবর বলছে, সরকার আইন করলেও অনেকের কাছে আকর্ষণীয় হওয়ায় কিশোরদের বক্সিং রিং থেকে সরানো কষ্টকর হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ ৯ বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ