আওয়ার ইসলাম: জাতীয় বিতর্ক সংসদ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রানার্স আপ হয়েছে ঢাকা কলেজ।
বুয়েট-১, বুয়েট-২, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজসহ মোট আটটি দল এ বিতর্কে অংশ নেয়।
ফাইনাল পর্বে ‘শিক্ষার জাতীয়করণ’ প্রস্তাবে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিজয় একাত্তর এবং ২য় রানার্স আপ হয় বুয়েট-১।
কমিটমেন্ট অডিটোরিয়াম ঢাকায় ৩১ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্কের বিভিন্ন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন এনডিপির মডারেটর ও সিইউডিএস-এর সাবেক বিতার্কিক মুহাম্মাদ জিয়াউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান জুন্নুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ওমর ফারুক ও সাবেক সাধারণ সম্পাদক গাজী আবু হোরায়রা, ঢাকা কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সেক্রেটারি এস.এম. সোলাইমান, ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল ডিবেটিং ক্লাবের সাবেক দুই সেক্রেটারি বাকি বিল্লাহ ও আবু তাহের।
পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও প্রকৌশলী মুহাম্মাদ শরীফুল ইসলাম তালুকদার বলেন, “উন্নত বিশ্বের অগ্রগতির একটি কারণ পরমত সহিঞ্চুতা। বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে দাঁড়াতে হলে অন্যের কথা শোনা ও সহ্য করার সংস্কৃতির চর্চা প্রয়োজন। জাতীয় বিতর্ক সংসদ এই জায়গাটিতে কাজ করছে জেনে আমি আনন্দিত।”

জাতীয় বিতর্ক সংসদের মাডারেটর ও তরুণ বিতর্ক সংগঠক মুহাম্মাদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তেব্য রাখেন, এনডিপি’র প্রধান উপদেষ্টা শায়খ ফজলুল করীম মরুফ, মাল্টিটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শেখ মারুফ, মাল্টিটেক-এর সিইও জিএম রুহুল আমীন, এনডিপির সভাপতি এম.এম. শোয়াইবের পরিচালনায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং বিচারক ও বিতার্কিকদের হাতে ক্রেস্ট, টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
বিশেষ অতিথির বক্তেব্যে শায়খ ফজলুল করীম মারুফ বলেন, “আগামীতে আরো বড় পরিসরে বিতর্ক আয়োজন করবে এনডিপি।”
মাল্টিটেক গ