শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

শহর বিক্রি করতে যাচ্ছে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  শহর বিক্রির কথা কখনও কি শুনেছে কেউ? অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটি পুরো একটি শহর বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। পৃথিবীতে অনেক কিছুই বিক্রি করে মানুষ। কিন্তু শহর বিক্রির ঘটনা আসলেই বিরল।

দেশটি ‘লেক ওয়েটাকি ভিলেজ’ নামের শহরটি বিক্রি করবে বলে বিজ্ঞাপন দিয়েছে সম্প্রতি। এই শহরটি বিক্রি করতে ২ দশমিক ৮ মিলিয়ন মাকিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে। সিএনএন এর বরাতে এসব তথ্য জানা যায় ।

তবে শহর বলে ভাববেন না এটা বিশাল কিছু। আসলে দেশটির দক্ষিণ দ্বীপের ডানেডিন থেকে প্রায় ১১২ মাইল দূরে অবস্থিত ওই শহরে মোট আটটি বাড়ি, একটি রেস্টুরেন্ট এবং গাড়ি রাখার জায়গা আছে।

শহরটি অনেক সুন্দর এবং মনোরম। যা প্রথম দেখাতেই যে কোনো পর্যটককে আকর্ষণ করবে বলেও বিশ্বাস করে দেশটি।

প্রায় ৯০ বছর আগে এখানে একটি বাঁধ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে নিউজিল্যান্ড। তখনই এই শহরটির গোড়াপত্তন হয়। মানুষ আসতে শুরু করে প্রতিদিন, তারা ঘর বানিয়ে বসবাসও শুরু করে সে শহরে।

তবে মজার ব্যাপার হলো বাঁধ নির্মাণ শেষে মানুষগুলো আবার চলেও যায়। ১৯৮০ সালে শহরটি একেবারে খালি হয়ে যায়।

এখন শহরটি নিউজিল্যান্ড বিক্রি করে দেবে।যে কোনও বিদেশি নাগরিক শহরটি কিনতে পারবেন না। কারণ নিউজিল্যান্ডের আইন অনুযায়ী দেশটির বৈধ নাগরিক ছাড়া দেশটির সম্পত্তি কেউ কিনতে পারেন না বলেও জানা গেছে।

সূত্র : সিএনএন

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ