শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইতালির রানি খ্যাত ভেনিস বন্যার কবলে, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে ভারী বর্ষণের কারনে বন্যায় ভেনিস শহরসহ উত্তর-পূর্বাঞ্চলের ৭০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এই ভয়াবহ বন্যায় ইতালিজুড়ে ৬ জনের প্রাণহানি হয়েছে।

দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে নির্মিত জলাধারের কারণে ভেনিসে অতিরিক্ত পানি উঠেছে।

প্রচণ্ড বাতাসের কারণে বন্যার পানি বড় বড় ঢেউ হয়ে ভেনিসের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৫ ফুটের বেশি (১৫৬ সেন্টিমিটার) দেখা গেছে।

ইতালির রানি খ্যাত ভেনিসের তিন চতুর্থাংশ অংশই বন্যায় ভেসে গেছে। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়া হয়েছে।

বন্যার পানি নিরসনে আমাদের লোকেরা কাজ করছে। অতিরিক্ত পানি যেন আরও বেশি না উঠতে পারে সেজন্য ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’

এই বন্যা পর্যটনের আকর্ষণীয় কেন্দ্রটিতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। চলতি বছরেই এই শহরে এখন পর্যন্ত চার বার পানি উঠেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

আরও পড়ুন-

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ